কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসির চামুরখান কবরস্থানের কার্যক্রম উদ্বোধন

কবরস্থানের কার্যক্রম উদ্বোধন। ছবি : কালবেলা
কবরস্থানের কার্যক্রম উদ্বোধন। ছবি : কালবেলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অর্থায়নে উন্নয়নকৃত ৪৪ নম্বর ওয়ার্ডের চামুরখান কবরস্থানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এ কার্যক্রম উদ্বোধন করেন।

২০১৬ সালে ডিএনসিসির আওতাধীন নতুন ৫টি অঞ্চল গঠনের পর এসব অঞ্চলে করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় কোনো কবরস্থান ছিল না। সে ঘাটতি পূরণের লক্ষ্যে চামুরখান কবরস্থান উন্নয়ন প্রকল্প গ্রহণ করে ডিএনসিসি। প্রায় ৬৪ শতাংশ আয়তনের কবরস্থানটির সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে ব্যয় হয় ৩ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকা।

সংস্কারের পর এখন এখানে মোট ৪৮৪টি কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে। আজ থেকে এটি মুসলিমদের মরদেহ কবর দেওয়ার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, উত্তরখান ও দক্ষিণখানসহ ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এই এলাকাগুলোর নাগরিক সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যে আসন্ন বাজেটে নতুন সৃষ্ট ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মুজিবর রহমান। তিনি চামুরখান এলাকার রাস্তাঘাট ও নাগরিক সুবিধা উন্নয়নের অনুরোধ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। পরে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ সেনতি খাল ও সুতিভোলা খালের পরিচ্ছন্নতা ও খনন কাজ পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X