কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১২:০৭ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনে স্বতন্ত্র নীতিমালার দাবি

বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন ড্রেটাব নেতারা। ছবি : কালবেলা
বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন ড্রেটাব নেতারা। ছবি : কালবেলা

চিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনের স্বতন্ত্র নীতিমালার দাবি জানিয়েছে রিএজেন্ট ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর ইস্কাটনের অ্যাবাকাস কনভেনশন সেন্টারে ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিসেশন অব বাংলাদেশ (ড্রেটাব)-এর বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান (আবু)।

বক্তব্যে নেতারা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিরসনকল্পে অতীতে গৃহীত বিভিন্ন কার্যক্রম বর্ণনা করেন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেডিকেল ডিভাইসের জন্য স্বতন্ত্র আইন ও পৃথক বিধিমালা প্রণয়নের দাবিতে গত ২৩ জানুয়ারি ২০২৫ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। একই দাবিতে গত ২৮ জানুয়ারি স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। তার ফলে ব্যবসায়ীদের দাবি অনুযায়ী স্বাস্থ্য সংস্কার কমিশন সময়োপযোগী সুপারিশমালা পেশ করেন।

নেতারা বক্তব্যে ব্যবসায়ীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানানো হয়। জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ মহান সেবায় ভূমিকা পালনকারী সব ব্যবসায়ীকে সর্বোচ্চ নৈতিকতার সঙ্গে জনগণকে সুলভে উন্নত মানসম্মত চিকিৎসা সামগ্রী সরবরাহের জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১০

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১১

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৩

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৪

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৫

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৬

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৭

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৮

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৯

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

২০
X