কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আশিয়ান সিটিতে ৬ দিনব্যাপী ‘শরৎ উৎসব’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানের কাওলায় আজ থেকে শুরু হলো ছয় দিনব্যাপী ‘শরৎ উৎসব’। দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান গ্রুপ আয়োজিত এ উৎসব চলছে তাদের আধুনিক আবাসন প্রকল্প ‘আশিয়ান সিটি’ প্রাঙ্গণে।

বিমানবন্দরের বিপরীতে হাজি ক্যাম্পসংলগ্ন এলাকায় প্রায় এক হাজার একর জমির ওপর গড়ে উঠছে এই বৃহৎ প্রকল্প। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডজুড়ে বিস্তৃত ‘আশিয়ান সিটি’ প্রকল্পে এখনই তিন, পাঁচ ও দশ কাঠার বাড়ি নির্মাণযোগ্য প্লট পাওয়া যাচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, শরৎ উৎসব উপলক্ষে প্লট ক্রয়ে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে। পাশাপাশি থাকছে ঘোড়ার গাড়িতে প্রকল্প ভ্রমণের সুযোগ, ঘুড়ি উড়ানোর উৎসব ও সরাসরি রান্না প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগও। উৎসব চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত।

আশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা এমন একটি প্রকল্প তৈরি করছি, যেখানে সাধ ও সাধ্যের মধ্যে সাধারণ মানুষও নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন। আশিয়ান সিটি সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে।’

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, প্রকল্প এলাকায় আবাসনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে আশিয়ান হাসপাতাল চালু হয়েছে, যেখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, আইসিইউ, সিসিইউ, ক্যাথ ল্যাব, অপারেশন থিয়েটার, ডায়ালাইসিস ইউনিটসহ ২৪ ঘণ্টা জরুরি সেবা রয়েছে।

আশিয়ান গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, আবাসনের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের মাধ্যমে তারা টেকসই নগর উন্নয়নে ভূমিকা রাখতে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১০

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১১

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১২

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৪

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৫

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৬

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১৮

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১৯

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

২০
X