কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০১:২৩ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

একটানা অনেক দিন চিয়া সিড খেলে শরীরে ৫ সমস্যা দেখা দিতে পারে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওজন কমাতে বিভিন্ন ধরনের বীজ ভেজানো পানি খাওয়া অনেক দিন ধরেই ট্রেন্ডে রয়েছে। আর এই তালিকায় সবার ওপরে রয়েছে চিয়া সিড। বিশেষজ্ঞদের দাবি, চিয়া সিড ভেজানো পানি খেলে কিংবা এই বিশেষ ধরনের বীজ খেলে যে শুধু ওজন কমে, তা কিন্তু নয়। শরীর-স্বাস্থ্যের আরও অনেক উপকার করে এই বীজ।

কিন্তু একটানা অনেক দিন ধরে চিয়া সিড খাওয়ার অভ্যাস আপনার শরীরে ডেকে আনতে পারে বেশকিছু সমস্যা। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে এই সমস্যাগুলোর কথা জানানো হয়েছে। চলুন, কী কী সমস্যা হতে পারে জেনে নিই—

১. পেটের সমস্যায় ভুগতে পারেন অতিরিক্ত

চিয়া সিড রোজ খেতে পারলে অনেক উপকার যেমন পাওয়া যায়, তেমনই নাগাড়ে খেলে দেখা দিতে পারে অনেক সমস্যা। একটানা অনেক দিন ধরে চিয়া সিড খেলে মারাত্মকভাবে পেটের সমস্যা দেখা দিতে পারে। নাগাড়ে চিয়া সিড খাওয়ার অভ্যাস থেকে দেখা দিতে পারে বদহজম এবং গ্যাসের সমস্যাও। অতিরিক্ত চিয়া সিড খেলে শরীর ডিহাইড্রেটেড হতে পারে। হরমোনের ক্ষরণে অসামঞ্জস্য দেখা দিতে পারে।

২. অ্যালার্জির সমস্যা বৃদ্ধি পায়

আপনি যদি এমনিতে অ্যালার্জিপ্রবণ হয়ে থাকেন, তাহলে চিয়া সিড থেকে মারাত্মকভাবে বাড়তে পারে অ্যালার্জির সমস্যা। চিয়া সিড খাওয়ার সময় খুব সাবধান। সামান্য অসাবধান হলেই কিন্তু গলায় আটকে বিষম খেতে পারেন মারাত্মকভাবে।

৩. ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারের মাত্রায় অসামঞ্জস্য

একটানা অনেকদিন চিয়া সিড খেলে ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপের মাত্রা এক ধাক্কায় স্বাভাবিকের থেকে অনেকটা কমে যেতে পারে। নাগাড়ে চিয়া সিড খাওয়ার অভ্যাস ব্লাড সুগারের মাত্রাতেও অসামঞ্জস্য দেখা দিতে পারে। তাই সাবধানে থাকুন। ৪. অন্ত্রের সমস্যাও দেখা দিতে পারে

অনেক দিন ধরে চিয়া সিড খেলে অন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। তার ফলে পেটের সমস্যা বেশ অসুবিধায় ফেলবে আপনাকে। অতিরিক্ত চিয়া সিড খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে। পেটে ব্যথাও হতে পারে। বিশেষত তলপেটে।

পরামর্শ

উল্লিখিত সমস্যাগুলো শরীরে দেখা দিলে আপাতত কয়েকদিন চিয়া সিড খাওয়ার অভ্যাস বন্ধ রাখুন। তাহলে শরীর-স্বাস্থ্যের উপকার হবে। সাধারণত চিয়া সিড খেলে অনেকক্ষণ পেট ভরে থাকে কারণ এর মধ্যে রয়েছে প্রচুর ফাইবার। ফলে এই বীজ খাইখাই ভাব কমায়। এ ছাড়াও চিয়া সিডের রয়েছে অনেক পুষ্টিগুণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১০

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১১

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১২

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৪

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৫

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৬

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৭

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৮

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৯

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

২০
X