বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০১:০১ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ দোকান উচ্ছেদে গুলশানে অভিযান

গুলশান লেকপাড়ে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করছে ডিএনসিসি। ছবি : সংগৃহীত
গুলশান লেকপাড়ে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করছে ডিএনসিসি। ছবি : সংগৃহীত

গুলশান লেকপাড়ে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

গুলশান লেকপাড় (মানারাত) সংলগ্ন এলাকায় আজ সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযান চালানো হচ্ছে। অভিযানে বিশেষ গাড়ি দিয়ে অবৈধ দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে। অভিযানে ডিএনসিসির কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

যা বলছে ডিএনসিসি

অভিযানে অংশ নেওয়া ডিএনসিসির সম্পত্তি বিভাগের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘সাধারণ পথচারীর চলাচলে বাধা সৃষ্টি করে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো আমরা উচ্ছেদ করছি। এই অভিযানের মাধ্যমে ফুটপাত এবং সড়কের দোকানগুলো ভেঙে দিয়ে আমরা সাধারণ পথচারী নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করব।’

কী বলছেন দোকানদার ও পথচারীরা

চায়ের দোকানদার শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের আগে কিছুই বলা হয়নি, হঠাৎ করে এসেই অভিযান চালানো হচ্ছে। যে কারণে আমাদের মালামাল সরিয়ে নিচ্ছি। আগে থেকে জানালে আমরা আগেই সরিয়ে নিতে পারতাম।’

পথচারী মাসুদুর রহমান বলেন, ‘গুলশান ২ নম্বরে আমার অফিস। প্রতিদিন এই রাস্তা দিয়ে হেঁটে চলাচল করি। প্রতিদিন যাতায়াতের সময় এখানে খুব যানজট দেখা যায়। পাশাপাশি এখানে ১০/১৫টি খাবারের দোকান আছে, যারা সড়ক ও ফুটপাত দখল করে দোকান করেছে। তারা ফুটপাতে টুল বসিয়ে রেখেছে, মানুষ ফুটপাতে রাখা টুলে বসে খাবার খায়। যে কারণে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়াও যায় না ঠিকমতো।’

তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনের অভিযানের কারণে আমরা পথচারীরা খুশি, আশা করছি এই অভিযানের পর থেকে স্বাচ্ছন্দ্যে ফুটপাত দিয়ে চলাচল করা যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X