কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এবার পুলিশের দ্বারস্থ হলেন ‘মৃত’ ইশতিয়াক

ইশতিয়াক মাহমুদ পাঠান। ছবি : সংগৃহীত
ইশতিয়াক মাহমুদ পাঠান। ছবি : সংগৃহীত

প্রায় দুই বছর আগে ইশতিয়াক মাহমুদ পাঠান নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। এ ঘটনায় এলাকার মানুষ, আত্মীয়স্বজন, সহপাঠীদের মধ্যে শোক ছড়িয়ে পড়ে। কিন্তু এ ঘটনার দুই বছর পর শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর মডেল থানায় এক যুবক সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন। নিজেকে ইশতিয়াক পরিচয় দিয়ে জানান তিনি বেঁচে আছেন।

এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনের কক্ষে ঢুকে ইশতিয়াক মৃতের তকমা এবং বিষয়টি নিয়ে হয়রানি থেকে নিস্তার চেয়ে পুলিশের সহযোগিতা চান।

ইশতিয়াক মাহমুদ বলেন, ঘটনা ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না। ঘরে থাকা কীটনাশক খেয়ে ফেলেন ইশতিয়াক। নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে। আট দিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় বিষপানে আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইশতিয়াক মাহমুদ। এলাকায় খবর ছড়িয়ে পড়ে হেলিকপ্টারে করে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা গেছেন তিনি। এই খবর নজরে এলে ইশতিয়াক ছুটে যান স্থানীয় থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসেও। কিন্তু তাতে কী আর হবে! বিষপানের খবর ছড়ালেও তার বেঁচে ফেরার খবরে সংবাদমাধ্যমসহ কারও আগ্রহ ছিল না। এতে অনেকের কাছে মৃত হিসেবেই রয়ে যান তিনি।

এরপর নিজেকে জীবিত প্রমাণে পৌরসভা থেকে প্রত্যয়নপত্র নেন, বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করেন। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। এতে তিনি প্রায় দুই বছর পরেও সেই যন্ত্রণায় ভুগছেন। তার ভাষ্যমতে, কেউ কেউ বলছে, বড় অপরাধ করে পার পাওয়ার জন্য আত্মহত্যার নাটক সাজিয়েছেন তিনি।

রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, কীভাবে তাকে হয়রানি করা হচ্ছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১০

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১১

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১২

সবার আগে নকআউটে কারা

১৩

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৪

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৫

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৬

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৭

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৮

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৯

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

২০
X