স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাত্র ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাই যেন পুরো বাংলাদেশ দলকে নাচাচ্ছেন নিজের ছন্দে। বাংলাদেশের ব্যাটিং লাইনআপের ওপর তিনি এমন আগুন ছুড়ে দিয়েছেন যে, ইনিংসের একাদশ ওভারেই চার উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও রিভিউ নিয়েও রক্ষা পাননি—বাংলাদেশের হালচাল দেখে তখন দর্শকদের মুখে একটাই প্রশ্ন, “এরা কি এই টার্গেটও পারবে না?”

শনিবার রাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে বোলারদের নৈপূন্যে আফগানদের ১৯০ রানে আটকে ফেলে বাংলাদেশ। কিন্তু অল্প টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। ওমরজাইয়ের নিখুঁত লাইন–লেংথে প্রথম ওভারেই ফিরলেন ওপেনার তানজিদ হাসান, ফাইন লেগে বশির আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে।

এরপর নাজমুল হোসেন শান্ত রান নিতে গিয়ে রানআউট—মাত্র ২৫ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। সাইফ হাসান কিছুটা আগ্রাসী ব্যাটিংয়ে লড়াইয়ের ইঙ্গিত দিলেও ওমরজাইয়ের অফ-স্টাম্পের বাইরের বল আপারকাট করতে গিয়ে থার্ড ম্যানের হাতে ধরা পড়েন তিনিও।

সবশেষ ধাক্কাটা এল অধিনায়কের আউটে। এলবিডব্লু হওয়ার পর রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না মিরাজ। ১১তম ওভার শেষে স্কোরবোর্ডে তখন ৫৫ রানে ৪ উইকেট। ক্রিজে নতুন ব্যাটার জাকের আলী, কিন্তু ওমরজাইয়ের দাপটে বাংলাদেশ তখন পুরোপুরি ব্যাকফুটে।

তিনটি উইকেট তুলে নিয়ে আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাই এখন পর্যন্ত এই ম্যাচের নায়ক। তার গতি ও নির্ভুলতার সামনে বাংলাদেশের ব্যাটসম্যানদের অসহায় চেহারা যেন পুরোনো ব্যাটিং দুরবস্থারই প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

একই মাঠে প্রথম ওয়ানডেতেও ব্যাটিং ব্যর্থতায় ভুগেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা যেন অব্যাহত। বাকি ব্যাটাররা কি পারবেন দলকে বিপর্যয় থেকে টেনে তুলতে—এখন সেই প্রশ্নেই তাকিয়ে আছে দর্শক আর দল দু’টোই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১১

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১২

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৩

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৪

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৫

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৬

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৭

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

২০
X