কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতের দিকে (স্থানীয় সময়) অঙ্গরাজ্যটির লিল্যান্ড শহরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। খবর বিবিসির

লিল্যান্ডের মেয়র জন লি গার্ডিয়ানকে জানান, শুক্রবার মাঝরাতে লিল্যান্ডের প্রধান সড়কে স্থানীয় হাইস্কুলের ফুটবল ম্যাচ শেষে বিজয়ী দলের উদ্‌যাপনে ভিড় জমে। তখনই সেখানে হামলা চালানো হয়। আহতদের মধ্যে চারজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি, তবে পুলিশ অভিযানে রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, অন্যদিনের তুলনায় শুক্রবার লিল্যান্ড শহরে লোকজনের আনাগোনা একটু বেশি ছিল। যুক্তরাষ্ট্রের স্কুল বা কলেজের সাবেক ছাত্রদের স্বাগত জানানোর ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘হোমকামিং’ এর দিন ছিল এটি। দিনটি উপলক্ষ্যে স্থানীয় এক হাইস্কুল ফুটবল খেলার আয়োজন করেছিল।

এদিকে, একই রাতে মিসিসিপির আরেক ছোট শহর হাইডেলবার্গেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেখানেও স্থানীয় ‘হোমকামিং’ সপ্তাহান্তে হামলায় দুইজন নিহত হন বলে জানিয়েছেন শহরটির পুলিশপ্রধান কর্নেল হোয়াইট।

পুলিশ বলছে, লিল্যান্ড ও হাইডেলবার্গের গুলিবর্ষণের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X