কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:২১ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

বাবুবাজারে পুলিশের তল্লাশি, আটক ২০

বাবুবাজারে পুলিশের তল্লাশি। ছবি : সংগৃহীত
বাবুবাজারে পুলিশের তল্লাশি। ছবি : সংগৃহীত

রাজধানীতে আজ শনিবার দেশের বৃহত্তম দুই রাজনৈতিক দল ও সমমনাদের সমাবেশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার প্রবেশমুখে তল্লাশি চালানো হচ্ছে। বাবুবাজারেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

শনিবার সকাল থেকে বাবুবাজার ব্রিজের নিচে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে কোতোয়ালি, বংশাল ও চকবাজার থানা পুলিশ। সকাল থেকে এ পর্যন্ত ২০ জনকে পুলিশ হেফাজতে নেওয়ার তথ্য পাওয়া গেছে।

বাবুবাজার ব্রিজের নিচে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের ধরে ধরে তল্লাশি করা হচ্ছে। ব্যক্তিগত মোবাইলফোনও চেক করছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান গণমাধ্যমকে বলেন, কাল রাত থেকেই তল্লাশি চলছে। কেউ যেন কোনো নাশকতা না করতে পারে, সে জন্য তল্লাশি করা হচ্ছে। দুই বৃহৎ দলের সমাবেশ ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

এদিকে সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। দুপুর ২টায় আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও ভোরেই নয়াপল্টনের সড়ক দখল করে নিয়েছে নেতাকর্মীরা। নেতাকর্মীদের মিছিল, স্লোগানে মুখরিত হয়েছে গোটা নয়াপল্টন এলাকা।

শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে। এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১০

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১২

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৩

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৪

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৫

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৬

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৭

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৯

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

২০
X