কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

ডেমরায় বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

ডেমরায় বাসে আগুন। ছবি : সংগৃহীত
ডেমরায় বাসে আগুন। ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরায় একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নাঈম (২২) নামে এক হেলপার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন চালক রবিউল (২৫)। শনিবার (২৮ অক্টোবর) রাত ৩টার দিকে অছিম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় চালক ও হেলপার বাসটিতে ঘুমাচ্ছিলেন।

ঘটনাটার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম জানান, রাত ৩টার দিকে ডেমরা পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর থামিয়ে রাখা অছিম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। ওই সময় বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন ওই পরিবহন হেলপার ও চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিস রাতেই আগুন নির্বাপণ করে। আর এই আগুনে ঘটনাস্থলেই মারা যান নাঈম।

তিনি আরও জানান, নাঈমের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। রবিউলের শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

জানা যায়, নিহত নাঈমের বাবার নাম আলম চৌকিদার ও মা পারভীন বেগম। বাড়ি বরিশালের কোতোয়ালি থানায়। বর্তমানে ডেমরা হাজিনগর এলাকায় থাকতেন।

আর দগ্ধ রবিউলের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। তিনিও ডেমরায় থাকেন। তার বাবার নাম হযরত আলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১০

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১১

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১২

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৪

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৫

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৬

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৭

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৮

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৯

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

২০
X