কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৩:০৬ এএম
অনলাইন সংস্করণ

মাতুয়াইলে বাসে আগুন

বোরাক পরিবহনের একটি বাসে আগুন। ছবি : সংগৃহীত
বোরাক পরিবহনের একটি বাসে আগুন। ছবি : সংগৃহীত

রাজধানীর মাতুয়াইলে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণ আনেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাকিব হাসান গণমাধ্যমকে জানান, মাতুয়াইল বোরাক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসেন।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে সারাদেশে ৫৫ ঘণ্টায় অন্তত ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টা থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর মধ্যে ঢাকা সিটিতে ৫টি, ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগ (ঝালকাঠি) একটি, রাজশাহী বিভাগে (নাটোর,বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি, সিলেট বিভাগে (সিলেট সদর) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা ও একটি ট্রেন পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৮ ইউনিট ও ১৫৩ জন জনবল কাজ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X