কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৯:০৬ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানি দিতে গিয়ে আহতদের ভিড় হাসপাতালে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা ও এর আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে প্রায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে অনেকেই গরুর শিংয়ের আঘাতে, আবার কেউ কোরবানির পশুর মাংস কাটার ছুরির আঘাতে আহত হয়েছেন।

জানা গেছে, এদিন বিকেল পর্যন্ত কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন এমন প্রায় ৫০-৬০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) প্রায় ১০০ জনের ওপরে আহত চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আহতদের সবাই কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন। কেউ গরু শিংয়ের আঘাতে, আবার কেউ বা কোরবানি পশু জবাই দেওয়ার সময় ছুরির আঘাতে আহত হয়েছেন। আবার অনেক মাংস কাটার সময় ছুরি কিংবা চাপাতি চালানোর আহত হয়েছেন। এতে কেউ যেমন সামান্য আহত হয়েছেন, আবার অনেকের আঙুল পর্যন্ত কেটে পড়ে গেছে। তবে বেশির ভাগের আঘাত তেমন গুরুতর নয়।

এদিকে নিটোর অথবা পঙ্গু হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত হাসপাতালটিতে প্রায় ১০০ জনের ওপরে আহত মানুষজন এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য। তাদের সবাই কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন। তাদের মধ্যে কারও কারও কোরবানির পশুর আঘাতে হাতের কিংবা পায়ের হাড় ভেঙ্গেছে। এ ছাড়া অনেকে আবার মাংস কাটতে গিয়ে হাতের রগও কেটে ফেলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১০

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১২

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৩

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৪

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৫

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৭

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৮

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

২০
X