কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩১ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শেষ হলো গণজাগরণের সাংস্কৃতিক উৎসব 

শেষ হলো গণজাগরণের সাংস্কৃতিক উৎসব । ছবি : কালবেলা
শেষ হলো গণজাগরণের সাংস্কৃতিক উৎসব । ছবি : কালবেলা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে শেষ হলো গণজাগরণের সাংস্কৃতিক উৎসব। প্রতিদিনের এ অনুষ্ঠানমালায় জেলা থেকে আসা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি পরিবেশনা উপস্থাপন করেন দেশের গুণী তারকা শিল্পীরাও।

সমাপনী দিনের আয়োজনের শুরুতেই সমবেত নৃত্য ‘স্বাধীনতা শব্দটি’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এরপর ধারাবাহিক আয়োজন যন্ত্রসংগীত, পরিবেশিত হয় ‘ঢোল বাধন’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভাওয়াইয়া দল পরিবেশন করে দলীয় সংগীত ‘তোরসা নদীর উতাল পাতাল’ ও ‘যে জন প্রেমের ভাব জানে না’। সমবেত নৃত্য ‘আমরা এই বিশ্বে’ ও ‘জ্বলে উঠো বাংলাদেশ’। নৃত্য পরিবেশন করে ভঙ্গিমা ডান্স থিয়েটার ও নৃত্য পরিচালনা করেছেন সৈয়দা সায়লা আহমেদ লিমা।

এরপর আবৃত্তি করেন স্বনামধন্য ব্যক্তিত্ব ভাস্কর বন্দ্যোপাধ্যায়। একক সংগীত পরিবেশন করেন শেখ জসীম। আবার দলীয় সংগীত ‘এমন মানব জনম’ ও ‘নোঙ্গর তোল তোল’, সংগীত পরিবেশন করে সংগীত দল সুরলহরী। এরপর সমবেত নৃত্য ‘দুর্জয় দুর্নিবার বাংলাদেশ’, কচি রহমানের নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করে নৃত্যদল আকুতি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল পরিবেশন করে অ্যাক্রোবেটিক শো। প্রদশিত হয় ম্যাজিক শো। একক সংগীত পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল। পরিবেশিত হয় দলীয় সংগীত ‘জয় হোক জয় হোক’ ও ‘সাড়ে সাত কোটি’। দলীয় সংগীত পরিবেশন করে সংগীত দল সুরতরঙ্গ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X