কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:৩৩ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢামেকে জন্ম নেওয়া ৪ জমজ শিশুর বেঁচে থাকা নিয়ে সন্দিহান চিকিৎসক

ঢামেকে জন্ম নেওয়া পাঁচ জমজ শিশুর মধ্যে বেঁচে থাকা চারজন। ছবি : সংগৃহীত
ঢামেকে জন্ম নেওয়া পাঁচ জমজ শিশুর মধ্যে বেঁচে থাকা চারজন। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এক নারী জন্ম দিয়েছেন একে একে পাঁচ শিশু। পাঁচ শিশুর মধ্যে ৩ ছেলে ও ২ মেয়ে। জন্মের সময় একটি শিশু মৃত অবস্থায় জন্ম নেয়। বেঁচে থাকা বাকি চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত সবাইকে রাখা হয়েছে এনআইসিইউতে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) নবজাতক বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. ফারজানা ইসলাম সংবাদমাধ্যমকে জানান, সোমবার ঢাকা মেডিকেলে প্রসূতি রুমা আক্তার (২৬) পাঁচ সন্তানের জন্ম দেন। এরমধ্যে একটি বাচ্চা মৃত অবস্থায় জন্ম নেয়। জন্মের পরই চার নবজাতককে এনআইসিইউতে নেওয়া হয়।

তিনি বলেন, যেহেতু তারা ২৮ সপ্তাহে জন্ম নিয়েছে, সে কারণে তারা শারীরিকভাবে অপরিণত। এদের ওজন তুলনামূলকভাবে অনেক কম। এখনও পর্যন্ত ৩টি নবজাতক স্ট্যাবল আছে। একটির শারীরিক অবস্থা একটু বেশি খারাপ। তার শ্বাসকষ্ট বেশি এবং জন্ডিস রয়েছে। বাকি তিন নবজাতকের জন্ডিস ছিল, তবে আগের থেকে উন্নতি হয়েছে।

নবজাতকদের এখনও আশঙ্কাকামুক্ত বলা যাচ্ছে না জানিয়ে ডা. ফারজানা বলেন, ২৮ সপ্তাহের বাচ্চা বাঁচানো কঠিন হয়ে যায়। নবজাতকরা যেহেতু অপরিণত, তাই যে কোনো সময় ইনফেকশন হতে পারে। আমরা তাদের ইকো করব। যদি হার্ট ডিজিজ থাকে সেভাবেই তাদের চিকিৎসা দেওয়া হবে। আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১০

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১১

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১২

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৩

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৪

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৫

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৬

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৭

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৮

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৯

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

২০
X