কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে মৃত্যু হয়েছে হেলপারের। পুরোনো ছবি
রাজধানীতে দুই বাসের রেষারেষিতে মৃত্যু হয়েছে হেলপারের। পুরোনো ছবি

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১২-তে দুই বাসের চাপায় এক বাসের হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে ওই এলাকার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত হেলপার সুজন বেপারী (২৫) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার হাজি করিম উদ্দিন বেপারী কান্দি গ্রামের মো. ইসমাইল বেপারীর ছেলে। তিনি মিরপুরের রূপনগর চলন্তিকায় এক মেসে থাকতেন। হেলপারি করতেন পরিস্থান বাসে।

দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় সুজনকে উদ্ধার করে স্থানীয়রা ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুজনের বন্ধু মো. সোহাগ জানান, মোহাম্মদপুর টু উত্তরা রোডের পরিস্থান গাড়ির হেলপার হিসেবে কাজ করত সে। মিরপুর রূপনগর চলন্তিকা ঝিলপাড় এলাকায় থাকত। সকালে মোহাম্মদপুর থেকে উত্তরায় যাচ্ছিল বাসে করে। পথে মিরপুর-১২ নম্বর সেকশনে বাসস্ট্যান্ডে বাস দাঁড় করিয়ে যাত্রী তুলছিল। এ সময় পরিস্থান পরিবহনেরই আরেকটি বাস বাম দিক দিয়ে এসে সুজনকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে দ্রুত স্থানীয় ইসলামীয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানায় অবহিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X