বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১০:৩৭ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাস ডুবি, নিখোঁজ ২০

বুড়িগঙ্গা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি : সংগৃহীত
বুড়িগঙ্গা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি : সংগৃহীত

ঢাকার সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি ওয়াটারবাস ডুবে গেছে। আজ রোববার (১৬ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ থেকে ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে এ সময়ে কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

বেঁচে যাওয়া কয়েকজন যাত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওয়াটার বাসটি রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এলে এটি বালুবোঝাই এমভি আরাবি নামে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। খবর পেয়ে রাত ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ওয়াটার বাসটির যাত্রী ইমরান হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি কেরানীগঞ্জে যাওয়ার জন্য লালকুঠি ঘাট থেকে ওয়াটার বাসে উঠি। নিচে বসার জায়গা না পেয়ে ওয়াটার বাসের ছাদে বসেছিলাম। আমার জানামতে, ওয়াটার বাসটিতে ৫৫ থেকে ৬০ জন যাত্রী ছিল। বাল্কহেডের ধাক্কায় আমিসহ কয়েকজন সাঁতরাতে থাকি। আশপাশের নৌকার মাঝিরা এসে উদ্ধার করেন। নিচের যাত্রীদের বেশির ভাগই ডুবে গেছে।’

এ বিষয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানার এসআই জহিরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘ওয়াটার বাসটির কী পরিমাণ যাত্রী নিখোঁজ আছে, আমরা জানতে পারিনি। তবে আনুমানিক ১৫ থেকে ২০ জনের মতো হবে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৫ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে দুজন শিশু এবং বাকিরা পুরুষ। তাদের মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিখোঁজদের তল্লাশি অব্যাহত রয়েছে। ঘাতক বাল্কহেডটি আটক করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X