কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে কালবৈশাখীর পূর্বাভাস

ঢাকা ও আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। পুরোনো ছবি
ঢাকা ও আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। পুরোনো ছবি

রাজধানী ঢাকা ও এর আশপাশের কয়েকটি জেলায় এবার কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে জানানো হয়, ঢাকা, ফরিদপুর, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুরসহ আশপাশের এলাকায় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে মাঝারি কালবৈশাখী ঝড় হতে পারে।

এদিকে টানা কয়েক দিন ধরে চলা তাপদাহে নগর জীবনে যখন হাঁসফাঁস অবস্থা তখন রাজধানীতে দেখা মিলেছে বৃষ্টির। এতে জনজীবনে নেমে এসেছে প্রশান্তি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকেই আকাশে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। অবশেষে বিকেল ৩টার পর কালো মেঘে ঢেকে যায় আকাশ। নামে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি।

গত কয়েকদিন ধরেই তীব্র তাপদাহে পুড়ছে দেশের বিভিন্ন অঞ্চল। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে আবহাওয়া অধিদপ্তরের। এ সময়ে ঢাকা, রাজশাহীসহ কোথাও কোথাও তাপমাত্রার ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেখানে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা ও ঢাকা—এই চার বিভাগে আগামী শনিবার থেকে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে উল্লেখ করে পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X