কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে রক্ষা পেল রিকশাচালকের প্রাণ

গরমে অসুস্থ রিকশাচালকের মাথায় পানি ঢালছেন ঢাকা ওয়ারী বিভাগের ট্রাফিক পুলিশের সদস্যরা। ছবি : কালবেলা
গরমে অসুস্থ রিকশাচালকের মাথায় পানি ঢালছেন ঢাকা ওয়ারী বিভাগের ট্রাফিক পুলিশের সদস্যরা। ছবি : কালবেলা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক পুলিশ সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপে রক্ষা পেল একজন রিকশাচালকের জীবন।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে একজন রিকশাচালক চলন্ত অবস্থায় রিকশা থেকে রাস্তার উপরে ছিটকে পড়ে যান। সেখানেই দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক ইন্সপেক্টর পবিত্র বিশ্বাস। তিনি তাৎক্ষণিকভাবে যাত্রাবাড়ী মোড়ে দায়িত্বরত অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যদের সহযোগিতায় রিকশাচালকের মাথায়, চোখে ও মুখে পানি ছিটিয়ে দেন। এরপর যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে নিয়মিতভাবে সাধারণ জনগণের জন্য বিলি করা পানি ও স্যালাইন অসুস্থ রিকশাচালককে খাওয়ালে তিনি ক্রমাগত সুস্থ হয়ে সাধারণ অবস্থায় ফিরে আসেন।

ট্রাফিক ইন্সপেক্টর পবিত্র বিশ্বাস জানান, রিকশাচালকের বাড়ি কুমিল্লায়। প্রচণ্ড গরমের কারণে হঠাৎ তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তখন তিনি চলন্ত রিকশা থেকে রাস্তায় পড়ে যান। আমরা দ্রুত তাকে উদ্ধার করে আমাদের ট্রাফিক বক্সে নিয়ে আসি। কারণ গত কয়েকদিনে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকের মতো ঘটনা অনেক জায়গায় ঘটছে। পুলিশের সেবায় কিছুটা সুস্থ হওয়ার পর তিনি কাজে ফিরে যান।

ট্রাফিক ওয়ারী বিভাগ জানায়, ট্রাফিক ওয়ারী বিভাগের আয়োজনে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে গত ছয় দিন যাবত পথচারী এবং অসহায় মানুষদের জন্য পানীয় ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। তার সুফল হিসেবে অসুস্থ রিকশাচালককে সুস্থ করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়েছে।

দাবদাহের শুরু থেকেই ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে মহানগরবাসীর পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে পুলিশ। রাজধানীতে সাধারণ জনগণ, পথচারী ও রিকশাচালকসহ বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করছেন ডিএমপির সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X