কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৪:১৯ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

স্লোগানে প্রকম্পিত তেজগাঁও, আ.লীগের শান্তি শোভাযাত্রা শুরু

তেজগাঁও সাতরাস্তা মোড়ে খোলা ট্রাকে অস্থায়ী মঞ্চে শোভাযাত্রাপূর্বক সমাবেশে শুভেচ্ছা বক্তব্যে রাখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ছবি : কালবেলা
তেজগাঁও সাতরাস্তা মোড়ে খোলা ট্রাকে অস্থায়ী মঞ্চে শোভাযাত্রাপূর্বক সমাবেশে শুভেচ্ছা বক্তব্যে রাখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ছবি : কালবেলা

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি শোভাযাত্রাপূর্ব সমাবেশ শুরু হয়েছে। এরই মাঝে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অন্তত দুই লাখ লোকের পদচারণায় মুখরিত হয়েছে। মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত তেজগাঁও এলাকা।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে খোলা ট্রাকে অস্থায়ী মঞ্চে শোভাযাত্রা পূর্বক সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাধনীতি এবং অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়নের শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করছেন মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সঞ্চালনায় রয়েছেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

এর আগে বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শোভাযাত্রায় অংশ নিতে জড়ো হন নেতাকর্মীরা। রং-বেরঙের টুপি, গেঞ্জি পরিহিত অবস্থায় শোভাযাত্রা শুরুর আগেই মগবাজার থেকে মহাখালী মূল রাস্তা, আশপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

শোভাযাত্রাটি সাতরাস্তা থেকে মহাখালী মোড়ে গিয়ে শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১০

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১২

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৩

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৪

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৬

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৭

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৮

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৯

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

২০
X