কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১০:৫৩ এএম
আপডেট : ১৮ মে ২০২৪, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি

বৃষ্টিতে ছাতা মাথায় পথচারীরা। পুরোনো ছবি
বৃষ্টিতে ছাতা মাথায় পথচারীরা। পুরোনো ছবি

প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিল ঢাকাবাসী। ঘরের মধ্যে থেকেও স্বস্তি মিলছিল না তাদের। সকাল থেকেই ঢাকার আকাশে ছিল মেঘের আনাগোনা। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিল প্রাণজুড়ানো শীতল হাওয়া।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, বাংলামোটর, ধানমন্ডি, নতুনবাজার, বাড্ডা ও রামপুরাসহ বেশকিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া যায়।

বৃষ্টি প্রশান্তি আনলেও অফিসগামীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। ছাতা না নিয়ে বের হওয়ায় অধিকাংশ মানুষকে বৃষ্টিতে কিছুটা ভিজতে হয়েছে।

এদিকে সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া, টাঙ্গাইল, ঢাকা, বরিশাল এবং কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১০

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১১

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১২

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৩

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৪

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৫

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৬

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৭

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৮

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৯

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

২০
X