কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৭:৫০ এএম
আপডেট : ১০ জুন ২০২৪, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

সাতসকালে বৃষ্টিতে ভিজল ঢাকা

সকালে বৃষ্টি হওয়ায় দুর্ভোগে স্কুলগামীরা।  (পুরোনো ছবি)
সকালে বৃষ্টি হওয়ায় দুর্ভোগে স্কুলগামীরা। (পুরোনো ছবি)

রাতভর ভ্যাপসা গরমের পর সকাল সকাল ভিজল রাজধানী। সোমবার (১০ জুন) ভোর থেকেই মেঘে ডাকা ছিল রাজধানী। সকাল সাড়ে সাতটার দিকে বাইরে রাতের মতো অন্ধকার। রাস্তায় গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। এরমাঝেই বৃষ্টি শুরু হলেও ততটা স্থায়ী হয়নি।

তবে আবহাওয়া অফিস বলছে দুপুর ১টার মধ্যে ঢাকাসহ দেশের আট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বেয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (১০ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে- রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়।

ফলে ওই আট অঞ্চলের নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X