কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৬:৫০ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় অনুমোদনহীন পশুর হাট বসানোয় ১৬ ব্যবসায়ীকে জরিমানা

অনুমোদনহীন পশুর হাট বসানোয় জরিমানা। ছবি : কালবেলা
অনুমোদনহীন পশুর হাট বসানোয় জরিমানা। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার বিভিন্ন জায়গায় অনুমোদনহীন পশুর হাট বসানোয় ১৬ ব্যবসায়ীকে পৌনে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ জুন) দক্ষিণ সিটির ঝিগাতলা, খিলগাঁও রেললাইন ও পলাশী মোড় এলাকায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ডিএসসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউর রহমান, করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম যথাক্রমে এসব অভিযান পরিচালনা করেন।

অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউর রহমান বলেন, জিগাতলা নতুন রাস্তায় সালেক গার্ডেন কাঁচাবাজারের সামনে একটি ছোট আকারের অননুমোদিত ছাগলের হাট উচ্ছেদ করা হয়েছে। এ সময় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে খিলগাঁও রেললাইন এলাকায় অনুমোদনহীন পশুর হাটে অভিযান চালানো প্রসঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, রাস্তার উপরে, বিশেষ করে অনুমোদিত নয়, এমন কোনো জায়গায় হাট বসতে দেওয়া হবে না। এই এলাকায় তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, পলাশী মোড়ের দুই পাশে ব্যবসায়ীরা ছাগল নিয়ে বসে গিয়েছিল। এখানে হাট বসাতে সিটি করপোরেশন থেকে অনুমোদন দেওয়া হয়নি। তাই অননুমোদিত এই হাটের ১১ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে অনুমোদনহীন সেসব হাটের পশুগুলো নিকটবর্তী অনুমোদিত পশুর হাটে পাঠিয়ে দেওয়া হয়। সবমিলিয়ে শনিবার ১৬ ব্যবসায়ীকে অনুমোদনহীন হাট বসানোয় মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৯২ এর (৭) ও (৮) ধারায় এসব জরিমানা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১০

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১১

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১২

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৩

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৪

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৫

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৬

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৭

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৮

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১৯

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

২০
X