কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

বৃক্ষরোপণ ও পরিচর্যা সমানভাবে গুরুত্ব দিতে হবে : কৃষিবিদ সমীর চন্দ

উত্তরায় বৃক্ষরোপণ শেষে কথা বলেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। ছবি : সৌজন্য  
উত্তরায় বৃক্ষরোপণ শেষে কথা বলেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। ছবি : সৌজন্য  

উত্তরা ১৫নং সেক্টরের ২নং ব্রিজ লেকপাড় রাস্তার ধারে ১ হাজার ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার (২৯ জুন) বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এ বৃক্ষরোপণ করা হয়।

এর আগে গত ১৫ জুন অর্থাৎ পহেলা আষাঢ় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে ৩ মাসব্যাপী (আষাঢ়-শ্রাবণ-ভাদ্র) বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।

উত্তরার এ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠার ৫২ বছর পূর্তি উপলক্ষে এ বছর আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ৩ মাসে ৫২ লাখ বৃক্ষরোপণ করবে। তিনি এ সময় কৃষকলীগ নেতাকর্মীদের বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি বৃক্ষকে রোপণের পর নিজ সন্তানের মতো পরিচর্যা ও প্রতিপালন করতে বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কৃষক রত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও কৃষক লীগসহ সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দল ক্ষমতায় থাকলেও গাছ লাগায়, ক্ষমতায় না থাকলেও গাছ লাগায়। অন্যদিকে স্বাধীনতাবিরোধী বিএনপি জামায়াত চক্র ক্ষমতায় থাকলেও গাছ নিধন করে, ক্ষমতায় না থাকলেও গাছ নিধন করে। এই নিধনকারীদের দেশবিরোধী কর্মকাণ্ড রুখতে কৃষক লীগের তৃণমূল আরও শক্তিশালী করতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু বলেন, গাছ মানুষের ও পরিবেশের অকৃত্রিম বন্ধু। তাই আসুন, প্রত্যেকে এ বছর ৫২টি করে গাছ লাগাই।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি আলহাজ মাকসুদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি আকবর আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা, নুরে আলম সিদ্দিকী হক, ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, সহ আইন সম্পাদক অ্যাড. রাবেয়া হক, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক হালিম খান, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক লুৎফর রহমান।

এ সময় কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X