নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নওগাঁয় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ছবি : কালবেলা
নওগাঁয় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ছবি : কালবেলা

নওগাঁয় নানা আয়োজনে পালিত হয়েছে বহুল প্রচারিত দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী। আঁধার পেরিয়ে স্লোগানে প্রথম বর্ষ পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল এই পত্রিকা। সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রেস ক্লাব মিলনায়তনে অনাড়ম্বর পরিবেশে আয়োজন করা হয় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষ্যে প্রেস ক্লাব থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আই নওগাঁ প্রতিনিধি কায়েস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (সাময়িক দায়িত্বে) গাজিউর রহমান। চ্যানেল ২৪ এর নওগাঁ স্টাফ রিপোর্টার হারুন অর রশিদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিভি জার্নালিস্ট এসোসিয়শনের সভাপতি ও এটিএন বাংলার নওগাঁ প্রতিনিধি রায়হান আলম, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভির স্টাফ রিপোর্টার শফিক ছোটনসহ প্রমুখ। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক কালবেলার নওগাঁ জেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামানিক।

আলোচনাসভা শেষে অতিথিসহ প্রায় ১৫ জন শিশুকে নিয়ে কেক কাটেন প্রধান অতিথি। এরপর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কালবেলা পরিবারের পক্ষ থেকে ওই সব শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক তৌহিদুল ইসলাম, রিফাত হোসাইন সবুজ, আব্বাস উদ্দিন, সুমন, মান্নান, দেলোয়ার, সাগর খান, তরিকুল ইসলাম জেন্টু, নেহাল আহম্মেদ প্রান্ত, আবু সাইদ সাগর, নাহিদ হোসেনসহ দৈনিক কালবেলার সাপাহার প্রতিনিধি প্রদীপ কুমার সাহা, রাণীনগর প্রতিনিধি এসএম সাইফুল ইসলাম, আত্রাই প্রতিনিধি নাজমুল হোসেন সেন্টু, মান্দা প্রতিনিধি রইচ উদ্দিন, পোরশা প্রতিনিধি আমির উদ্দিন বাবু, ধামইরহাট প্রতিনিধি আমজাদ হোসেন, নিয়ামতপুর প্রতিনিধি ইমরান ইসলাম, পত্নীতলা প্রতিনিধি আতাউর রহমান ও মহাদেবপুর প্রতিনিধি সাখাওয়াত হোসেনসহ অন্যান্য সাংবাদিক ও অভিভাবকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X