কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় র‌্যালি। ছবি : কালবেলা
কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় র‌্যালি। ছবি : কালবেলা

‘এগিয়ে রাখে কালবেলা’ এ স্লোগানকে সামনে রেখে র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে কুমিল্লায় দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমিল্লা ব্যুরো অফিসের উদ্যোগে জেলা প্রেসক্লাবের হলরুমে এ বর্ণাঢ্য আয়োজন করা হয়।

কুমিল্লা ব্যুরো দিলীপ মজুমদারের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি মো. আতিকুর রহমানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আবদুল মান্নান, আরডিসি এমদাদুল হক তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ নাজমুল হাসান, সহকারী কশিনার অতিশ সরকার।

বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অগণিত মানুষের আস্থা এবং ভালোবাসা অর্জন করেছে। এত অল্প সময়ে এমন ঈর্ষণীয় সাফল্য বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে বিরল। আমরা অত্যন্ত আনন্দিত, দেশের অগণিত পাঠক প্রথম দিন থেকেই কালবেলাকে সাদরে গ্রহণ করেছে। কালবেলার ওপর আস্থা রেখেছে। অগণিত মানুষের এ ভালোবাসা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সমসাময়িক জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে পক্ষপাতমুক্ত মতামত, গঠনমূলক সমালোচনা পরিবেশনে আমাদের বিশেষভাবে উৎসাহ জুগিয়েছে। জেলা পুলিশ সুপার মো. আবদুল মান্নান বলেন, কালবেলা এক বছর পার হয়ে দ্বিতীয় বছরের পদার্পণ করেছে। আমরা আশা করছি এ পত্রিকাটি গত এক বছর যেভাবে মানুষের ভালোবাসা অর্জন করেছে আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রাখবে।

র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মো. আবুদুল জলিল, ইনকিলাবের প্রতিনিধি মো. সাদিক হোসেন মামুন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, কালের কণ্ঠের প্রতিনিধি মো. আবদুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি এম সাদেক ও জুয়েল রানা, দেশ রূপান্তরের দেলোয়ার হোসেন জাকির, আজকের কুমিল্লার ইমতিয়াজ আহমেদ জিতু, আজকের পত্রিকার দেলোয়ার হোসেন আকাইদসহ বিভিন্ন উপজেলার কালবেলার প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১০

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১২

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৩

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৪

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৫

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৬

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৭

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৯

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

২০
X