কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভাত ছাড়া বাঙালির যেন চলে না। দেশে-বিদেশে যেখানেই থাকি না কেন, ভাত না খেলে খাওয়াই যেন অসম্পূর্ণ লাগে। শুধু স্বাদই নয়, ভাত শরীরের জন্য শক্তিরও বড় উৎস। তবে প্রশ্ন হলো—ভাত খাওয়ার আদর্শ সময় কখন? দুপুরে, রাতে, নাকি সকালে?

ভারতের একজন পুষ্টিবিদ জানালেন, ভাত খাওয়ার সবচেয়ে ভালো সময় দুপুর। কেন? চলুন সহজ করে জেনে নিই।

কেন দুপুরেই ভাত খাওয়া সবচেয়ে ভালো—এ নিয়ে নয়াদিল্লির পিএসআরআই হাসপাতালের ডায়েটিশিয়ান দেবজানি ব্যানার্জি বলছেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে দুপুরে ভাত খাওয়া শরীরের জন্য সবচেয়ে উপকারী।

আরও পড়ুন : ব্লাড সুগার বাড়ানো থেকে রক্ষা পেতে বাদ দিন সকালের ৪ খাবার

আরও পড়ুন : ত্বকে যেসব পরিবর্তন দেখলে সতর্ক হওয়া জরুরি, হতে পারে হার্টের সমস্যা!

- দুপুরে শরীর সবচেয়ে বেশি সক্রিয় থাকে, তাই তখন খাওয়া ভাত সহজে হজম হয়।

- ভাতে থাকা ভিটামিন বি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।

- ভাত খেলে পেট ভরা অনুভব হয়, ফলে অযথা বেশি খাওয়ার প্রবণতা কমে যায়।

ভাত খেতে চাইলে কোন চাল সবচেয়ে ভালো?

বাজারে নানা ধরনের চাল পাওয়া যায়—সাদা, বাদামি, লাল ইত্যাদি।

সাদা চাল: সাধারণত বেশি খাওয়া হয়। তবে এতে ফাইবার ও পুষ্টি উপাদান কম থাকে।

বাদামি ও লাল চাল: ফাইবার, ভিটামিন ও খনিজে ভরপুর। এগুলো শরীরের জন্য বেশি ভালো, বিশেষ করে যাদের ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে।

ভাতে ক্যালরি কত?

১০০ গ্রাম রান্না করা সাদা ভাতে থাকে প্রায় ১৩০ ক্যালোরি। একই পরিমাণ বাদামি ভাতে ক্যালরি কিছুটা কম, প্রায় ১১০ ক্যালোরি। কিন্তু বাদামি বা লাল চালে থাকে অতিরিক্ত ফাইবার, যা আপনাকে দীর্ঘক্ষণ শক্তি জোগায়।

রাতে ভাত খাবেন? চিন্তা করে খান

ভাত সহজপাচ্য, কিন্তু রাতে বেশি ভাত খেলে ওজন বাড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে আপনি যদি ওজন কমানোর চেষ্টা করেন বা ডায়াবেটিসে ভুগে থাকেন, তবে রাতে কম ভাত খাওয়াই ভালো।

ভাতে থাকা কার্বোহাইড্রেট রক্তে গ্লুকোজের পরিমাণ একদম হঠাৎ বাড়িয়ে দেয়। এতে ওজন বাড়ার ঝুঁকি থাকে এবং রাতে ঘুমেও সমস্যা হতে পারে।

আরও পড়ুন : ভাত-ভর্তা প্রিয় বাঙালিদের জন্য ১১ পদের রেসিপি

আরও পড়ুন : তরুণদের স্থূলতা কি বিপদের ইঙ্গিত

ভাত খাওয়া যাবে না—এমন না। বরং বুঝে, সময় মেনে, পরিমিত খেলে ভাত শরীরের জন্য উপকারীই।

দুপুরে ভাত খান, ফাইবারসমৃদ্ধ চাল বেছে নিন, রাতে ভাত কম খান বা এড়িয়ে চলুন আর যে কোনো অসুবিধা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X