খুলনা ব্যুরো
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতা আটক

পুলিশের হাতে আটক দুজন। ছবি : কালবেলা
পুলিশের হাতে আটক দুজন। ছবি : কালবেলা

খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটকরা হলেন- সংগঠনটির সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি। তারা দুজনই নগরীর বাগমারা এলাকার বাসিন্দা। আশিকুর রহমান আজমলের ছেলে এবং সৈয়দ আব্দুল্লাহ সিকি মুরাদ আলীর ছেলে।

জানা গেছে, আশিক ও আব্দুল্লাহ নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে ওএমএস’র ডিলারের কাছে চাঁদা দাবি করে। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বর্তমানে তারা খালিশপুর থানায় আটক রয়েছে।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সাবেক নেতারা বলছেন, বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নেই। তবে আটক দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। অপরাধ যেই করবে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, ওএমএস বিক্রয়কেন্দ্রে চাঁদা দাবি করার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। ওএমএস কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় মামলা প্রক্রিতয়াধীন। বর্তমানে আটক দুজনকে খালিশপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খালিশপুর থানার ওসি তদন্ত মো. মুরাদ হোসেন মিলন বলেন, নগরীর খালিশপুর থানাধীন বাস্তুহারা মোড়ে জনৈক ডিলার ও এমএস’র পণ্য বিক্রি করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ওই দুজন যুবক ডিলারের কাছে চাঁদা দাবি করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের দুজনকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ পরবর্তীতে তাদের দুজনকে থানায় নিয়ে আসে। ওই ডিলার এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X