কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক জেলা পরিষদ সদস্য কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

প্রতীকী ছবি ।
প্রতীকী ছবি ।

পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য শেখ আবুল কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি তার সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুই আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

জব্দ হওয়া সম্পদের মধ্যে আবুল কালাম আজাদ এবং তার স্ত্রীর নাসরিন নাহার শিলার নামীয় রমনার ‘এ্যাসোর্ট বেইলী নেস্ট’ ১৫ দশমিক ৬৬ কাঠার ওপর নির্মিত ১০ তলা ভবনে কার পার্কিংসহ একটি ফ্ল্যাট, ডেমরার মাতুয়াইলের ২১ শতাংশ জমি, শান্তিনগরের চামেলীবাগে জমিসহ একটি দোকান, আবুল কালামের নামে খুলনার সোনাডাঙ্গার বানিয়াখামারের দশমিক শূন্য ৭৩৭ একর জমিসহ বাড়ি ও দশমিক শূন্য ৫৩৩ একর জমি, ১০ শতক জমি, নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ শতাংশ জমি এবং ৬ শতাংশ জমির ওপর নির্মিত ১৩০ দশমিক ৪০ বর্গমিটার বিশিষ্ট ৬ তলা ইমারত ও ২৭ দশমিক ৮৮ বর্গমিটার চারতলা ইমারত রয়েছে।

দুদকের পক্ষে সংস্থার উপসহকারী পরিচালক মনজুরুল ইসলাম মিন্টু দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশে বলা হয়, আবুল কালাম আজাদ অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৬ লাখ ৬৮ হাজার ৩১৯ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অপরাধে গত ১ সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়েছে। শেখ আবুল কালাম আজাদ দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন

সম্পদ জব্দের আবেদনে বলা হয়, মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ভোগ দখলে রাখা এসব স্থাবর সম্পদ ক্রোক করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১০

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১১

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১২

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৪

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৫

বাস খাদে পড়ে নিহত ৪

১৬

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৭

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৮

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৯

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

২০
X