রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নানা আয়োজনে রাজবাড়ীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজবাড়ীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি : কালেবেলা
রাজবাড়ীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি : কালেবেলা

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রাজবাড়ীতে কেক কেটে, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রখ্যাত সাংবাদিক আবেদ খানের সম্পাদনায় গত বছরের ১৬ অক্টোবর থেকে নতুন রূপে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার যাত্রা শুরু হয়।

শুরুতে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে নতুন ডালা সাজিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণে দিনটি উদযাপন করা হয়।

দৈনিক কালবেলা রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিনের আয়োজনের সভাপতি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল, দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, জেলা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, জেলা কৃষক লীগের সদস্য ও বরাট ইউনিয়নের সদস্য নার্গিস বেগম, কালবেলা বালিয়াকান্দি প্রতিনিধি রিয়াদ মাহমুদ রুবেলসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন বলেন, ‘কালবেলা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কালবেলার সফলতা কামনা করছি।’

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আব্দুল জব্বার বলেন, ‘কালবেলা তৃণমূলের সংবাদগুলো সবার আগে প্রকাশ করে থাকে। আমি কালবেলার একজন নিয়মিত পাঠক। আজকের এই দিনে কালবেলার সাফল্য কামনা করছি।’

কালবেলার সার্বিক সফলতা কামনা করে সভাপতির বক্তব্যে রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে কালবেলা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কালবেলা এক বছরের মধ্যে দেশের মধ্যে একটা অগ্রগতি লাভ করেছে। এই পত্রিকাটি মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আরো সামনের দিকে এগিয়ে যাক এই হোক আজকের প্রত্যাশা।’

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা আব্দুর রহমান। পরে এতিম শিশুদের নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X