এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৫:১৯ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিল্প কারখানা-শিপইয়ার্ড চালু, শ্রমিক সংকট

চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলনের জেরে দেশজুড়ে নৈরাজ্য পরিস্থিতি মোকাবিলায় কারফিউ জারি হলে স্থবির হয়ে পড়ে চট্টগ্রামের সীতাকুণ্ড অবস্থিত শিল্প কারখানা ও শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবসা পরিস্থিতি। নৈরাজ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় বুধবার সকাল থেকে চালু হয়েছে বিভিন্ন শিল্প কারখানা ও শিপ ব্রেকিং ইয়ার্ড। কিন্তু শ্রমিক সংকটে থাকায় শিল্প কারখানা ও শিপ ব্রেকিং ইয়ার্ড খোলা থাকলেও পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।

জানা যায়, সীতাকুণ্ডে ছোট বড় প্রায় ১৫০টি শিল্প কারখানা রয়েছে। এছাড়াও রয়েছে অর্ধশত শিপ ব্রেকিং ইয়ার্ড। শিল্প কারখানা ও শিপ ব্রেকিং ইয়ার্ড মিলে সর্বমোট প্রায় দেড় লাখ কর্মকর্তা-কর্মচারী কাজ করছে। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অধিকাংশ শ্রমিক বাড়ি চলে গেছে। যে কারণে বিভিন্ন শিল্পকারখানা ও শিপ ব্রেকিং ইয়ার্ডে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শিপ ব্রেকিং ইয়ার্ড মালিকপক্ষ বলছেন পুরোপুরি চালু হবে আগামী শনিবার থেকে।

সীমা অটোমেটিক রি-রোলিং মিলসের কারখানা পরিচালক নাজিম উদ্দিন বলেন, কোটাবিরোধী আন্দোলন ও দেশব্যাপী নৈরাজ্য পরিস্থিতির কারণে উৎপাদিত রড কারখানা থেকে বিক্রি করা সম্ভব হয়নি। এছাড়াও সম্ভব হয়নি নতুন করে কারখানায় রড তৈরি করার জন্য ক্রয় করার। বুধবার থেকে পুরোপুরি কারখানা চালু হলেও যথেষ্ট শ্রমিক সংকটে রয়েছে।

আবুল খায়ের স্টিল মিলস্ এর ম্যানেজার (এডমিন) ইমরুল কাদের ভূঁইয়া বলেন, পুরোপুরি চালু হয়েছে কারখানা। বন্ধুর থেকে আসতে শুরু করেছে রড তৈরির কাঁচামাল। দেশের নৈরাজ্য পরিস্থিতির কারণে কারখানার কত টাকা ক্ষতি হয়েছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কিন্তু বড় ধরনের ক্ষতি হয়েছে।

মাদার স্টিল লিমিটেডের এমডি মাস্টার আবুল কাশেম বলেন, দেশে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টির কারণে আমার ইয়ার্ডে প্রায় ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। দেশের পরিস্থিতিকে কেন্দ্র করে অনেকে শ্রমিক বাড়িতে চলে গেছে। তারা এখনো বাড়ি থেকে ফিরে আসেননি। শিপ ব্রেকিং ইয়ার্ড গুলো পুরোপুরি চালু হবে আগামী শনিবার থেকে।

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, কোটাবিরোধী আন্দোলন ও দেশব্যাপী নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে শিপ ব্রেকিং ইয়ার্ডে গত কয়েকদিনে প্রায় ১০০ কোটি টাকার মত ক্ষতি হয়েছে। শিপ ব্রেকিং ইয়ার্ডের কার্যক্রম বুধবার সকাল থেকে চালু হলেও শ্রমিক সংকটে থাকায় পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। আমরা চাই দেশের পরিস্থিতি সব সময় শান্ত থাকুক। অর্থনৈতিক চাকা সচল থাকুক। সাধারণ মানুষ যেন নির্ভয়ে কর্মমুখী হতে পারে।

কেডিএস লজিস্টিক লিমিটেডের সহকারী ম্যানেজার মিজানুর রহমান বলেন, ডিপোর কাজগুলো প্রায় ইন্টারনেট সম্পৃক্ত। ইন্টারনেট সংযোগ না থাকায় অনেকটা স্থবির হয়ে পড়েছিল ডিপোর কার্যক্রম। কিন্তু কিছু কিছু কাজ এনালগ পদ্ধতিতে চলেছিল। বুধবার থেকে ইন্টারনেট সংযোগ পাওয়ায় পুরো দমে চলছে এক্সপোর্ট ইমপোর্টের কাজ।

চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ সোলায়মান কালবেলাকে বলেন, পুরোপুরি চালু হয়েছে শিল্প কারখানা ও শিপ ব্রেকিং ইয়ার্ড। সীতাকুণ্ড এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৫০ জন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছরের রীতি ভাঙলেন ‘ডিসি সারওয়ার’

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১০

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১১

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১২

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৩

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৪

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৫

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৬

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৭

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৯

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

২০
X