চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ফের আন্দোলনকারীদের কর্মসূচি, সতর্ক অবস্থায় পুলিশ

চট্টগ্রামে কোটা আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ। ছবি : কালবেলা
চট্টগ্রামে কোটা আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রামে আবারও কর্মসূচি দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। সেই পূর্বঘোষিত কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। বিভিন্ন মোড়ে মোড়ে চালানো হচ্ছে তল্লাশি। সোমবার (২৯ জুলাই) সকাল থেকে নগরের জামালখান এলাকার প্রেসক্লাবের সামনে পুলিশের অবস্থান নিতে দেখা যায়। এছাড়া নগরের বহদ্দারহাট, ষোলশহর, জিইসির মোড়, গণি বেকারি, কাজীর দেউরী, দুই নম্বর গেট, লালখান বাজার, টাইগারপাস মোড়, আগ্রাবাদ, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকার নিরাপত্তায় বাড়ানো হয়েছে পুলিশের টহল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সোমবার সকালে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে অস্ত্রের মুখে ফেলে বিবৃতি আদায় ও আন্দোলনকারীদের গুম, খুন করা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নগরের জামাল খান এলাকার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ ঘোষণা করা হয়। দলমত নির্বিশেষে চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে এ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানাই। সোমবার বিকেল সাড়ে ৩টায় সরেজমিনে নগরের কাজীর দেউরী এলাকায় দেখা গেছে, বাড়ানো হয়েছে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের টহল। তল্লাশি চালানো হচ্ছে প্রতিটি গাড়িতে। পুলিশের বড় বড় কয়েকটি ভ্যানকে যেতে দেখা গেছে জামাল খান এলাকার দিকে।

এদিকে জামালা খান এলাকায় বিকেল ৩টা পর্যন্ত আন্দোলনকারীদের অবস্থান দেখা না গেলেও সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের বেশ কয়েকটি টিম। কোটা আন্দোলনকারীদের একপক্ষ কর্মসূচি ঘোষণা করলেও কারফিউ শিথিলের সময় সরকারবিরোধী কোনো কার্যক্রম চালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রামে ১৫ ঘণ্টার জন্য কারফিউ শিথিল রাখা হয়েছে। এ সময় কোনো সভা-সমাবেশ করার অনুমতি নেই। যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সিএমপি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১০

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১১

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১২

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৩

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৪

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৫

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৬

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৭

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৯

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

২০
X