কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের টানে ভারতে গিয়ে বিপাকে বাংলাদেশি নারী

গ্রেপ্তার বাংলাদেশি নারী ও ভারতীয় যুবক। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার বাংলাদেশি নারী ও ভারতীয় যুবক। ছবি : সংগৃহীত

প্রেমের টানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে প্রেমিক-প্রেমিকাদের বাংলাদেশে ছুটে আসার খবর প্রায়ই সংবাদের শিরোনাম হয়। এই তো গেল ১১ জুলাই প্রেমের টানে সীমানা পেরিয়ে বাংলাদেশে এসেছিল ভারতীয় এক যুবক। আর এবার বাংলাদেশরই এক নারী প্রেমের টানে পাড়ি জমিয়েছেন ভারতে।

ভিসা বা পাসপোর্ট ছাড়াই সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় ঢুকে বিপাকে পড়েছেন বগুড়ার ওই ‍নারী। এসময় প্রেমিকসহ সেই তরণীকে গ্রেপ্তার করে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী- বিএসএফ। বাংলাদেশি ওই নারীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনেছে ভারতীয় কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনিডিটিভির খবরে বলা হয়েছে, ৩৫ বছর বয়সি এই বাংলাদেশি নারী অতীতে মুম্বাইয়ের একটি বিউটি পার্লার এবং পরে বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানে তার পরিচয় হয় কর্ণাটকের বিদার জেলার বাসিন্দা ও পেশায় ঠিকাদার দত্ত যাদবের সঙ্গে। প্রথমে বন্ধুত্ব, পরে তা রূপ নেয় গভীর প্রেমের সম্পর্কে। কিছুদিন পর বাংলাদেশে ফিরে আসেন ওই নারী। তবে সম্পর্ক অটুট থাকায় প্রেমিক যাদব তাকে ভারতে নিয়ে যেতে আগ্রহী হন।

এরপর গত বুধবার, কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট না নিয়েই ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে ভারতের সিপাহিজলা জেলায় ঢুকে পড়েন তারা। সীমান্তরক্ষীদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ শেষে দুজনকেই গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, তারা আগরতলা হয়ে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেছিলেন। শুক্রবার তাদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের বিচারিক হেফাজতের নির্দেশ দেন।

ভারতীয় পাসপোর্ট আইন, বিদেশি নাগরিক আইন এবং সদ্য প্রণীত ফৌজদারি বিধি ‘ভারতীয় ন্যায় সংহিতা’-এর আওতায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ত্রিপুরা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটির সঙ্গে মানবপাচার চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে দুজনকে রিমান্ডে নেওয়া হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X