চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ইশমামের নামে হবে সড়ক, পরিবারের একজন পাবেন চাকরি

চট্টগ্রামে আন্দোলনে নিহত ইশমামের বাড়ি পরিদর্শন। ছবি : কালবেলা
চট্টগ্রামে আন্দোলনে নিহত ইশমামের বাড়ি পরিদর্শন। ছবি : কালবেলা

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত লোহাগড়ার কৃতী সন্তান শহীদ ইশমামের স্মরণে তার বাড়ির নিকটের কাঁচাসড়কটি পাকা করা হবে। সড়কটি তার নামে নামকরণ করা হবে।

সোমবার (১২ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা পরিদর্শনকালে এ প্রতিশ্রুতি দেন তিনি।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ আন্দোলনের অন্যান্য প্রতিনিধিগণ।

লোহাগাড়া পরিদর্শনকালে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আন্দোলনে শহীদ ইশমামের কবর জিয়ারত করেন এবং পরে তার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে শহীদ ইশমামের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে, জেলা প্রশাসক দ্রুত শহীদ ইশমামের বড় ভাইকে একটি চাকরিতে নিয়োগের আশ্বাস দেন।

পরে জেলা প্রশাসক দুর্বৃত্তদের হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া লোহাগাড়া থানা ও ক্ষতিগ্রস্ত লোহাগাড়া উপজেলা পরিষদ এবং সাতকানিয়া থানা পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, জনজীবন স্বাভাবিক করতে চাইলে থানাগুলো সচল করার বিকল্প নেই। এজন্য আমাদের শিক্ষার্থীরাই স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এসে থানার নিরাপত্তা নিশ্চিতকরণে সাহায্য করবে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে জেলা প্রশাসনের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমার দৃঢ বিশ্বাস, শিক্ষার্থীদের সহায়তায় আমার পুলিশ বাহিনীর ভীতি অনেকটা দূরীভূত হবে এবং জনমনে স্বস্তি ফিরে আসবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, আমাদের আন্দোলনকে কাজে লাগিয়ে একটি কুচক্রী গোষ্ঠী হামলাগুলো চালিয়েছে; এ কাজ শিক্ষার্থীদের হতে পারে না। আমি সবাইকে অনুরোধ করব ছাত্র আন্দোলনের নামে কেউ যেন আপনাদের দিকভ্রান্ত করতে না পারে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলাকে তিনটি ভাগ করে- উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগরে আমাদের তিনটি প্রতিনিধি দল নিয়োজিত রয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমাদের এই প্রতিনিধিরা জনজীবন স্বাভাবিক করতে প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে এবং করবে।

দিনব্যাপী এই পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসসহ জেলা প্রশাসন, পুলিশ ও এনএসআইয়ের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X