চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০১:০৬ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাকে অবরুদ্ধ, অতঃপর...

বেগম খালেদা জিয়ার উপদেষ্টা গোলাম আকবর। ছবি : সংগৃহীত
বেগম খালেদা জিয়ার উপদেষ্টা গোলাম আকবর। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা গোলাম আকবরকে অবরুদ্ধ করে রাখে বিএনপির একটি গ্রুপ। প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ ছিলেন তিনি। পরে সেনাবাহিনীর একটি দল গিয়ে তাকে উদ্ধার করে। গোলাম আকবর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়কও।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফের মিরসরাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার মিরসরাইয়ের উদ্দেশে চট্টগ্রাম থেকে রওনা হন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। দুপুর ১২টার দিকে পথে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম ইউসুপের বাড়িতে যান তিনি। এ খবরে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী জড়ো হয়ে বাড়িটি ঘেরাও করেন। পরে বিক্ষোভ মিছিল করে বাড়ির পাশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের নির্দেশে ঘটনাস্থলে যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। প্রায় ৪ ঘণ্টা পর বিকেল ৪টার দিকে সেনাবাহিনী অবরুদ্ধ বিএনপি নেতাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

ঘটনাস্থলে গোলাম আকবর খন্দকার সাংবাদিকদের বলেন, মনিরুল ইসলাম ইউসুফ কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য এবং মিরসরাই উপজেলা বিএপির আহ্বায়ক কমিটির সদস্য। শনিবার তিনি আমাকে চায়ের দাওয়াত দিলে আমি দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার বাড়িতে যাই।

এ ব্যাপারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন কালবেলাকে বলেন, গোলাম আকবর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার সময় মিরসরাইয়ে চায়ের দাওয়াতে যান মনিরুল ইসলামের বাসায়। পরে তিনি সেখানে অবরুদ্ধ হন। ষড়যন্ত্রমূলকভাবে গোলাম আকবরকে অবরুদ্ধ করা হয়েছে। আমি ন্যক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জানা গেছে, মিরসরাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন দুটি আলাদা গ্রুপে পরিচালিত হয়। একটির নেতৃত্বে আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। অপরটির নেতৃত্বে আছেন আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। যিনি সর্বশেষ ২০১৮ সালে মিরসরাই আসন থেকে বিএনপির হয়ে সংসদ নির্বাচনে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X