চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০২:১৫ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

থানায় অগ্নিসংযোগ, আসামি ৪০ হাজার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের কোতোয়ালি থানায় আগুন। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের কোতোয়ালি থানায় আগুন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কোতোয়ালি থানায় হামলা, লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলায় আসামি অজ্ঞাতনামা ৩০-৪০ হাজার জন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাশ শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, কোতোয়ালি থানায় গত ৫ আগস্ট মিছিল নিয়ে কয়েক হাজার মানুষের হামলা, অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় দুষ্কৃতকারীরা থানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে বলে উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ৩০-৪০ হাজার জনকে।

হামলার সময় থানার আসবাবপত্র লুটপাট, যানবাহন ভাঙচুর, থানায় অগ্নিসংযোগ, বিপুল অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৮ কোটি ৩০ লাখ টাকার।

কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়েদুল হক জানান, হামলাকারীদের বিরুদ্ধে ১৮৬০ সনের পেনাল কোড আইনের বিবিধ ধারায়, বিস্ফোরক আইনের ১৯০৮ এর ৩/৬ ধারা ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সনের ১৫(৩)/২৫-ডি ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X