লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকের হেলপার থেকে কোটিপতি ‘শ্রমিকলীগ নেতা’

অভিযুক্ত নুরুল হক নুনু। ছবি : সংগৃহীত
অভিযুক্ত নুরুল হক নুনু। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনের টাকায় ট্রাকের হেল্পার থেকে কোটিপতি হয়েছেন নুরুল হক নুনু।

জানা গেছে, লোহাগাড়া সদরের ৩ নম্বর ওয়ার্ডের রশিদার পাড়ায় তার বাড়ি। আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় এমপি আবু রেজা নদভীর ছত্রছায়ায় থেকে ১০ বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বালুর গাড়ি থেকে টোলের নামে চাঁদাবাজি করেছেন। দরবেশ হাট ডিসি সড়কের পুটিবিলা স্কুল ও পানত্রিশা এলাকায় অফিস করে রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে করেছেন চাঁদাবাজি।

অভিযোগ উঠেছে, প্রতিটি বালুর ট্রাক থেকে ৪ হাজার ও ডাম্পার থেকে ১ হাজার টাকা করে চাঁদা নিয়েছেন তিনি। চাঁদাবাজির টাকার একটি অংশ তৎকালীন এমপি আবু রেজা নদভীর স্ত্রীর কাছে পৌঁছাত।

নুরুল হক নুনু নিজেকে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক পরিচয় দিতেন। অথচ ২০০৮ সালের আগে তিনি ট্রাকের হেল্পার ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে নিজেকে শ্রমিক নেতা পরিচয় দিতে দিতে এক সময় সাধারণ সম্পাদক দাবি করেন। আর এই পদবী ব্যবহার করে বিগত ১০ বছর ধরে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজি করে তিনি এখন রীতিমতো শিল্পপতি। চলাফেরা করেন দামি গাড়ি নিয়ে। নিজের পৈতৃক ভিটেয় ৩ তলা বিল্ডিং ও পোস্ট অফিসের সামনে নতুন ৩ তলা ভবন নির্মাণ করেছেন।

এলাকবাসীরা বলেন, গত ১০-১২ বছরে এই নুরুল এলাকার ছোট ছোট বেকার তরুণদের নষ্ট করেছে। সহজ সরল ছেলেদের দিয়ে দখলবাজি ও চাঁদাবাজি করিয়েছে। পুরো পাড়াটিকে সে সন্ত্রাসীদের আড্ডাখানা বানিয়েছে। এখানে দেদারছে চলে মাদক ব্যবসা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার পরিবর্তনের পর পরই তিনি এলাকা ত্যাগ করে সৌদি আরবে পাড়ি জমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১০

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১১

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১২

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৩

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৪

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৫

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৬

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৭

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৮

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৯

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২০
X