চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

১৫ জামায়াত নেতাকর্মীর রিমান্ড

১৫ জামায়াত নেতাকর্মীর রিমান্ড

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার দায়ের হওয়া মামলায় জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া একজন পরীক্ষার্থী হওয়ায় আদালত ওই আসামির রিমান্ড নামঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করলে আজ বুধবার (২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারোয়ার জাহান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৫ আসামিরা হলেন- আকিফ ইবনে ইউনুস, মারুফ ওরফে গোফরান, ফরহাদ রেজা, জাহিদুল ইসলাম, মো. সাগর, সাজিদুর রহমান, মিজানুর রহমান, আবু ইউসুফ, মো. ইব্রাহিম, মো. হাসান, আবু হুজাইফা, নুর নবী, লোকমান হোসেন, মিজানুর রহমান ও ফেরদৌস আহমেদ।

বিষয়টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান কালবেলাকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ জুলাই) চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী মোড় এলাকায় জুমার নামাজ শেষে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দুজন পুলিশ সদস্য আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। ঘটনাস্থল থেকে জামায়াতে ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১০

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১১

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১২

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৩

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৫

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৬

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৭

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৮

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৯

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

২০
X