চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৮:২৯ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শেভরণে দুই ফার্মেসিতে মিলল মেয়াদোত্তীর্ণ ওষুধ

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেন্টার। ছবি : কালবেলা
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেন্টার। ছবি : কালবেলা

চট্টগ্রামে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কাশি, অ্যান্টিবায়োটিক ও ডায়াবেটিকের ওষুধসহ বিপুল মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করার পাশাপাশি ২ লাখ ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে পাঁচলাইশে প্রতিষ্ঠানটির দ্বিতীয় ও ষষ্ঠ তলায় থাকা দুটি ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও মহানগর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেব নাথ এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো প্রতিষ্ঠানটি বিক্রির উদ্দেশ্যে মেয়াদ আছে এমন ওষুধের সঙ্গেই সংরক্ষণ করছিল। শেভরণ ক্লিনিকের ল্যাবরেটরি লিমিটেডের জিএম পুলক পারিয়াল মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকার বিষয়টি স্বীকার করলেও ফার্মেসি দুটি ভাড়ায় চলছে বলে দাবি করেন।

শেভরণ ক্লিনিকের ল্যাবরেটরি লিমিটেডের জিএম পুলক পারিয়াল কালবেলাকে বলেন, আমরা এসব ফার্মেসি করতে ভাড়া দিয়েছি। এমন কাজের জন্য তাদের সঙ্গে মিটিং চলছে। যদি পুনরায় তারা এমন কাজ করে তাহলে তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হবে।

অভিযান পরিচালনাকারীরা বলেন, জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১০

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১১

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১২

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৪

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৫

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৭

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৮

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৯

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

২০
X