মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৫:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ইয়াবাসহ আটক নারী। ছবি : কালবেলা
ইয়াবাসহ আটক নারী। ছবি : কালবেলা

মিরসরাইয়ে ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় মিরসরাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জ থানার ৪ নম্বর কালোচো দক্ষিণ ইউনিয়নের নুরজাহান আক্তার অলিজা (২৩) ও কক্সবাজারের টেকনাফ থানার ৬ নম্বর রোহিঙ্গাখালীর পশ্চিম লেদা ক্যাম্পের আব্দুল করিম।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাসে অভিযান চালায় পুলিশের একটি টিম। এ সময় ঢাকামুখী জেআর এক্সপ্রেস পরিবহন বাসে অভিযান চালিয়ে এক হাজার ৩০০ পিস ইয়াবাসহ নুরজাহানকে আটক করা হয়।

অপরদিকে ঢাকামুখী সিডিএম বাসে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ আব্দুল করিমকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা।

ওসি আরও বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় নুরজাহান এবং আব্দুল করিমের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X