চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার

সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত
সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে চান্দগাঁও থানা এলাকায় শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একইসঙ্গে তাকে জেলগেটে তিনদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া।

তিনি বলেন, রাজধানী থেকে চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে জেলগেটে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আদালত সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামকে জুলাই অভ্যুত্থানে হত্যার শিকার চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আজ বিকেল ৩টার দিকে আদালতে তোলা হয়।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় তরুয়া অংশ নেন। আসামিদের কয়েকজনের নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামিদের অনেকে হামলায় যোগ দেন। গত বছরের ১৮ জুলাই নগরের চান্দগাঁও এলাকায় গুলিতে আহত হলে হাসপাতালে ভর্তি করা হয় হৃদয়কে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ২৩ জুলাই মারা যান তিনি।

এ ঘটনায় হৃদয়ের বন্ধু আজিজুল হক বাদী হয়ে গতবছরের ২০ সেপ্টেম্বর নগরের চান্দগাঁও থানায় ২০৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

এর আগে, বুধবার দুপুরে রাজধানী থেকে সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২৩ আগস্ট তাকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) থেকে চট্টগ্রাম নগর পুলিশের ৩২ তম কমিশনার হিসেবে পদায়ন করা হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে ২১ আগস্ট রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X