চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০১:৪৪ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর 

চট্টগ্রামে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিএনপির সমাবেশে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর। ছবি : কালবেলা
চট্টগ্রামে বিএনপির সমাবেশে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় বঙ্গবন্ধুর ছবি ও ম্যুরাল ভাঙচুরের ঘটনায় নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নোসাদ আল জাসেদুর রহমানকে (৩৪) দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ছাত্রদল-যুবদলের মোট ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার নোসাদ আল জাসেদুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

দুপুরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছে পুলিশের জনসংযোগ শাখা।

এর আগে গত বুধবার ছাত্রদল-যুবদলের আরও পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা হলেন বাকলিয়ার ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব সিদ্দিকী (৩৫), একই ওয়ার্ডের ৪ নম্বর ইউনিট ছাত্রদলের সভাপতি মো. এরফান (৩০), বাকলিয়া ওয়ার্ড যুবদল নেতা মো. নুরুল ইসলাম ওরফে মাসুম (৩৯), যুবদল নেতা মো. মহিউদ্দিন হাসান ইমন (২০) ও চান্দগাঁও থানা যুবদল নেতা মো. ইমন খান (২০)।

মূলত বিএনপির তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামে নগরের জামালখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি (টেম্পার গ্লাস) ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, চকবাজারের দিক থেকে আসা বিএনপি, ছাত্রদল, যুবদলের একটি মিছিল থেকে হামলা চালিয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটায়। এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির কালবেলাকে বলেন, গ্রেপ্তারের বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলবে। এ ছাড়া বুধবার ছাত্রদল-যুবদলের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X