বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

তাসফিয়া হত্যা মামলা, ৮ বছরেও মেলেনি কূলকিনারা

তাসফিয়া আমিন। ছবি : সংগৃহীত
তাসফিয়া আমিন। ছবি : সংগৃহীত

দেখতে দেখতে আটটি বছর পেরোলেও চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলার কূলকিনারা হয়নি। শুরু থেকে পুলিশের তদন্ত বিভাগ (সিআইডি) আলোচিত এ মামলার তদন্ত নিয়ে কাজ করছে।

নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ মামলার তদন্ত করে মৃত্যুর কারণ হিসেবে ‘আত্মহত্যা’ উল্লেখ করেছিল। তবে তাসফিয়ার পরিবারের দাবি, তিন সংস্থার কেউই নিরপেক্ষ তদন্ত করেনি।

তাসফিয়ার মা নাঈমার দাবি- তিন সংস্থার কেউই নিরপেক্ষ তদন্ত করেনি। সবাই পানিতে ডুবে মারা গেছে বলছে। কিন্তু শরীরে নির্যাতনের কোনো ব্যাখ্যা কেউ দিতে পারছে না।

একাধিক সূত্র জানিয়েছে, তাসফিয়া হত্যা মামলায় তৃতীয় সংস্থা হিসেবে গত ৩০ জানুয়ারি সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল। সেই প্রতিবেদনের বিরুদ্ধে ১২ পৃষ্ঠার নারাজি আবেদন দাখিল করেছে ভিকটিমের পরিবার।

আদালত সূত্র জানায়, চট্টগ্রামের আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিনের হত্যা মামলায় সিআইডির চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করা হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহিম খলিলের আদালতে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী ও নিহত তাসফিয়ার বাবা মো. আমিন। তিনি এইদিন আদালতে উপস্থিত ছিলেন না।

পতেঙ্গা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. রহমান বলেন, তাসফিয়া হত্যা মামলায় তৃতীয় সংস্থা হিসেবে গত ৩০ জানুয়ারি সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল। সেই প্রতিবেদনের বিরুদ্ধে ১২ পৃষ্ঠার নারাজি আবেদন দাখিল করেছে ভিকটিমের পরিবার। মামলার বাদী আদালতে উপস্থিত না থাকায় বিজ্ঞ বিচারক আগামী ২৩ মার্চ শুনানির দিন ধার্য করেছেন। বাদীর পক্ষে কোন আইনজীবী নারাজি দাখিল করেছেন, তা জানাতে পারেননি তিনি।

চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল তাসফিয়া। বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের ছাত্র আদনান মির্জার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। যেটি তাসফিয়া আমিনের পরিবার পছন্দ করত না। এজন্য তাকে বাসা থেকে বের হতে দেওয়া হতো না।

২০১৮ সালের ১ মে কাউকে না বলে বাসা থেকে বের হয়ে যায় তাসফিয়া আমিন। বন্ধু আদনান মির্জার সঙ্গে গোল পাহাড় মোড়ের চায়না গ্রিল রেস্টুরেন্টে যায় সে। সেখান থেকে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে বের হয়ে একা সিএনজিচালিত অটোরিকশায় উঠে তাসফিয়া। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।

পরদিন অর্থাৎ ২ মে পতেঙ্গায় নেভাল একাডেমির কাছে কর্ণফুলী নদীর তীররক্ষা পাথরের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৩ মে দুপুরে আদনান মির্জাকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেছিলেন নিহতের বাবা মোহাম্মদ আমিন। একই দিন সন্ধ্যায় নগরের মুরাদপুর থেকে তাসফিয়ার বন্ধু আদনান মির্জাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

সুরতহাল প্রতিবেদনে বলা হয়, তার শরীরে ১১টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুই চোখ মারাত্মকভাবে থ্যাঁতলানো। ডান চোখের ভ্রু ক্ষতবিক্ষত। মৃত্যুর আগে নাক দিয়ে বের হয়েছে ফেনা। মূলত, এই আঘাতের চিহ্ন থেকেই তাসফিয়ার মৃত্যুর কারণ নিয়ে রহস্য ঘনীভূত হয়। সেই কারণ বের করতে না পারলেও ডিবি-পিবিআই ও সিআইডি- তিন সংস্থার প্রতিবেদনেই বলা হয়, প্রেমের সম্পর্ক নিয়ে মা-বাবার শাসনের ভয়ে ঘটনার দিন বাসায় না গিয়ে কর্ণফুলী নদীর মোহনা এলাকায় যায় তাসফিয়া। পরে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সবশেষ গত ৩০ জানুয়ারি চট্টগ্রাম আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X