চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে জামায়াত নেতা হেলালী গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। ছবি : কালবেলা
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। ছবি : কালবেলা

৩৯ নাশকতা মামলার আসামি ও ডবলমুরিং থানা এলাকায় পুলিশের ওপর হামলার মূল হোতা চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপপুলিশ কমিশনার নাহিদ আদনান তাইয়ান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রামের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রায় উনচল্লিশটির ওপর নাশকতামূলক মামলা রয়েছে। হেলালী গত ২৮ জুলাই ডবলমুরিং থানা এলাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়ি ভাংচুর মামলার অন্যতম প্রধান আসামি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশের ওপর হামলার ঘটনায় তিনি সামনে থেকে নেতৃত্ব প্রদানকারী। তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের সক্রিয় নেতা এবং তার নেতৃত্বেই ইতোপূর্বে চট্টগ্রাম মহানগর এলাকায় জামায়াতের সব মিছিল-মিটিং পরিচালিত হয়ে আসছিল।

উল্লেখ্য, শামসুজ্জামান হেলালী ইতোপূর্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে (২০১০-১৫) মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X