চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

যুবকের হাতে বিদেশি পিস্তল, চালাত অপরাধমূলক কর্মকাণ্ড

অস্ত্রসহ গ্রেপ্তার দুই যুবক। ছবি : কালবেলা
অস্ত্রসহ গ্রেপ্তার দুই যুবক। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাউজানে মাদককারবারি ধরতে গিয়ে বিদেশি পিস্তল এবং ম্যাগাজিনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সংশ্লিষ্টদের দাবি, গ্রেপ্তার দুই যুবক পিস্তল দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালাত।

শুক্রবার (১৩ জুন) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া সাহাবউদ্দিন আরিফ চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. পারভেজ (২৭) ও মোহাম্মদ সাকিব (২৭)। পারভেজ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মীরধার পাড়া গ্রামের মৃত মো. হেলালের ছেলে এবং সাকিব একই ওয়ার্ডের ধুম গ্রামের ফকিরপাড়ার নুরুল আলমের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার রাসেল জানান, গুজরা ইউনিয়নের মীরধারপাড়া সাহাবউদ্দিন আরিফ চেয়ারম্যান বাড়ির পেছনে ডোবার পাশে কিছু মাদক কারবারি আছে বলে রাউজান থানা পুলিশের কাছে খবর আসে। এরপর ঘটনাস্থলে পুলিশ গেলে দুই যুবক তাদের দেখে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটকে তল্লাশি করা হলে পারভেজের কাছ থেকে আমেরিকার তৈরি ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি পিস্তল ও সাকিবের পকেট থেকে সেভেন পয়েন্ট ৬৫ বোরের গুলিভর্তি একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

থানা সূত্র জানায়, রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নিজাম উদ্দিন দেওয়ানের নেতৃত্বে রাউজান থানাধীন নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল আলম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানের সময় রাত সাড়ে ৮টায় রাউজান থানাধীন নোয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারেন, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করতে রাউজান থানাধীন পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া সাহাবুদ্দীন আরিফ চেয়ারম্যানের বাড়ির পেছনে ডোবার পাশে অবস্থান করছে। পরে ঘটনাস্থলে উপস্থিত হলে দুই যুবক পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রাসেল জানান, প্রাথমিক অনুসন্ধানে ওই আসামিরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, উল্লেখিত আগ্নেয়াস্ত্র ও গুলির কোনো বৈধ লাইসেন্স নেই। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১১

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১২

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৩

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৪

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৫

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৬

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৭

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৮

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৯

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

২০
X