চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০১:৩৯ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন। ছবি : কালবেলা
চট্টগ্রামে বহুতল ভবনে আগুন। ছবি : কালবেলা

চট্টগ্রামের জামালখান এলাকার বহুতল ভবনে লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ‘ইউরেকা’ নামে আটতলা ভবনে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় এ আগুন নিয়ন্ত্রণে আসে বেলা ১টা ৪৮ মিনিটে। তবে এখনও হতাহতের কোনো খবর জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফারুক জানান, ১২টা ৫০ মিনিটের কথা, অ্যাপার্টমেন্টটির উপরের দুই তলায় ধোঁয়া দেখা যায়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা যায়। অনেকে ভবনটি থেকে ছুটে নিচে নেমে আসেন।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মেহেদী কালবেলাকে বলেন, দুপুর ১২টা ৩৫ মিনিটে জামালখান ইউরেকা ভবনের সপ্তম তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর আগ্রাবাদ, কোতোয়ালী ও নন্দনকানন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে সূত্রপাত ও অন্যান্য তথ্য তদন্ত সাপেক্ষে জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১০

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

১১

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

১২

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

১৩

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

১৪

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

১৫

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

১৭

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

১৮

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

১৯

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

২০
X