চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কর্ণফুলী টানেলে ট্রাফিক ডাইভারশন থাকবে ৪ দিন

কর্ণফুলী টানেল। ছবি : সংগৃহীত
কর্ণফুলী টানেল। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত কর্ণফুলী টানেলে চার দিনব্যাপী রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময় অনুযায়ী নিয়ন্ত্রিতভাবে যান চলাচল চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বুধবার (২৩ জুলাই) সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ, বিশেষ করে জেট ফ্যান পরিষ্কার/রক্ষণাবেক্ষণ ও রোড মার্কিং কাজের জন্য ২৮, ২৯, ৩০ ও ৩১ জুলাই প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত নির্ধারিতভাবে ডাইভারশন চালু থাকবে। এ সময় পতেঙ্গা থেকে আনোয়ারামুখী টিউব দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে বিকল্প হিসেবে আনোয়ারা থেকে পতেঙ্গামুখী টিউব দিয়ে নিয়ন্ত্রিতভাবে উভয়মুখী যান চলাচল করবে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালীন বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী টানেলের উভয় প্রান্তে যানবাহনকে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এ ধরনের রুটিন রক্ষণাবেক্ষণ কার্যক্রম টানেলের নিরাপত্তা ও কার্যকারিতা রক্ষায় গুরুত্বপূর্ণ উল্লেখ করে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X