চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:৩২ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে

গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ওমর ফারুক। ছবি : কালবেলা
গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ওমর ফারুক। ছবি : কালবেলা

চট্টগ্রামে ওমর ফারুক (৩২) নামে এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।

সোমবার (২৮ জুলাই) বন্দর থানার এসআই পলি মজুমদার কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল রোববার রাতে বন্দর থানাধীন ওমরশাহপাড়া এলাকা থেকে শিক্ষক ওমর ফারুককে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ওমরশাহপাড়া এলাকায় ইমামে আজম আবু হানিফা (রহ.) সুন্নিয়া মডেল মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক। ভুক্তভোগী ছাত্রের বয়স ১৩ বছর। সে ওই মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। যৌন নিপীড়নের ঘটনা জানাজানি হলে ছাত্রের বাবা মাদ্রাসায় গিয়ে খোঁজখবর নিয়ে সত্যতা পান। এ ঘটনা পুলিশকে অবহিত করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। ২৪ জুলাই নিপীড়নের ঘটনায় তার বাবা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক ফরিদ আহমেদ কালবেলাকে বলেন, মামলার পর ওমরশাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওমরশাহপাড়া এলাকায় ইমামে আজম আবু হানিফা (রহ.) সুন্নিয়া মডেল মাদ্রাসার শিক্ষক। সোমবার আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X