মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি, মূলহোতা গ্রেপ্তার

মো. নুরুল হককে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
মো. নুরুল হককে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রামে চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকায় বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত মূল আসামি মো. নুরুল হককে (২৭) গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

রোববার (৩ আগস্ট) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মোহরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. নুরুল হক (২৭) কক্সবাজারের নুনিয়ারছড়া শফি রহমানের বাড়ির মৃত মো. শফি উল্লাহর ছেলে। তিনি মোহরা এএল খান স্কুলের পাশে ৮ নম্বর পুলের গোড়া রেলবিট এলাকায় বসবাস করতেন।

চান্দগাঁও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (১ আগস্ট) রাত ১১টার দিকে উত্তর মোহরা এলাকার বালু ব্যবসায়ী মো. ইউনুছ খাঁন মোহরা কামাল বাজার এলাকা থেকে ব্যবসায়িক কাজ শেষে সিএনজি অটোরিকশা নিয়ে উত্তর মোহরা হাবিবুল্লাহ চৌধুরী রোড আকবর আলী সুকানীর বাড়ি এলাকায় যান। বসতঘরে ঢোকার পর তাকে অনুসরণ করে ২টি মোটরসাইকেল নিয়ে আসে আসামি মো. নুরুল হক ও তার সহযোগীরা। তারা ইউনুছ খাঁনকে লক্ষ্য করে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

আহত ব্যবসায়ী ইউনুছ খাঁন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় চান্দগাঁও থানার মামলা করা হয়।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন কালবেলাকে বলেন, ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় অভিযান চালিয়ে হত্যাচেষ্টায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধারের চেষ্টা চলছে এবং অন্য সহযোগী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১০

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১১

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১২

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৩

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৪

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৫

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৬

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৭

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৮

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৯

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

২০
X