বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিয়ের রেজিস্ট্রারে স্বাক্ষর, সালিশে হামলায় নিহত বাবা

হাটহাজারী মডেল থানা। ছবি : সংগৃহীত
হাটহাজারী মডেল থানা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সালিশে প্রতিপক্ষের হামলায় ফখরুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুর আলম ও মো. মুসলিম নামে দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে হাটহাজারীর সন্দ্বীপ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফখরুলের দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে এলাকার রিফাত ও তার কয়েকজন সহযোগী অপহরণ করে নোয়াখালীর সুবর্ণচরে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক বিয়ের রেজিস্ট্রারে মেয়েটির স্বাক্ষর নেওয়া হয়।

এ ঘটনায় ওই রাতেই হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মেয়েটির পরিবার। পরে হাটহাজারী থানা পুলিশ নোয়াখালীতে গিয়ে সুবর্ণচর থানার সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে এনে পরিবারের জিম্মায় দেয়।

এরপর শুক্রবার বিকেলে ঘটনা মীমাংসা করতে সালিশে বসে দুপক্ষ। সেখানে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় অজ্ঞান হয়ে পড়ে যান ফখরুল ইসলাম। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি আবু মাহমুদ কাউসার হোসেন কালবেলাকে বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X