চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রীসেবায় নতুন পদক্ষেপ নিল চট্টগ্রাম রেলওয়ে বিভাগ

চট্টগ্রাম রেলস্টেশনে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি : কালবেলা
চট্টগ্রাম রেলস্টেশনে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি : কালবেলা

কোথাও পলিথিনের প্যাকেট, কোথাও কলার খোসা, আবার কোথাও পড়ে থাকে চা-কফির প্লাস্টিকের কাপ। চট্টগ্রামের বিভিন্ন রেলস্টেশনে এমন দৃশ্য নিত্যদিনের। এই চিত্র পাল্টাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেলওয়ে চট্টগ্রাম বিভাগ। এখন থেকে প্রতি সপ্তাহে বিভাগের অন্তত একটি রেলস্টেশনে বিশেষ এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে চট্টগ্রাম রেলস্টেশনে এ কর্মসূচির উদ্বোধন হয়। সকাল ৮টায় শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযান চলে দুপুর ১২টা পর্যন্ত। এতে স্টেশনের দৃশ্যপট বদলে যায় অনেকটাই।

রেলওয়ের পরিবহন, মেকানিক্যাল, মেডিকেল, বাণিজ্যিক ও প্রকৌশল বিভাগসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন। গ্লাভস ও মাস্ক পরে তারা স্টেশনের প্রবেশপথ, যাত্রী বিশ্রামাগার, প্ল্যাটফর্ম, টয়লেট এবং লাইনঘেঁষা জায়গা পরিষ্কার করেন। তাদের সঙ্গে ছিলেন নিয়মিত পরিচ্ছন্নতাকর্মীরাও। পুরো স্টেশনজুড়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, এ ধরনের উদ্যোগের ফলে যাত্রীসেবার মান যেমন উন্নত হবে, তেমনি যাত্রী ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সচেতনতাও বাড়বে।

রেলওয়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরাও। তবে তাদের দাবি, শুধু এক দিন এ ধরনের অভিযান চালিয়ে যেন রেলওয়ে তাদের কাজ শেষ না করে। এ কার্যক্রমের ধারাবাহিকতা যেন সবসময় বজায় থাকে।

ঢাকাগামী ট্রেনের যাত্রী মো. আবদুল্লাহ বলেন, রেলস্টেশন প্রায়ই নোংরা থাকে। রেলওয়ে যে উদ্যোগ নিয়েছে, তা অবশ্যই প্রশংসনীয়। তবে এক দিনেই শেষ করলে হবে না, নিয়মিত চালু রাখতে হবে।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘প্রতি সপ্তাহে আমরা চট্টগ্রাম রেলওয়ে বিভাগের অন্তত একটি স্টেশনে এ ধরনের কর্মসূচি চালাব। ধারাবাহিকভাবে এ উদ্যোগ রেলওয়েকে জনগণের প্রত্যাশা পূরণের শীর্ষস্থানে নিয়ে যাবে।’

বিভাগীয় মেডিকেল অফিসার তাহমিনা ইয়াসমিন বলেন, রেলওয়ে ও অন্যান্য জায়গায় লোকবলের সংকট রয়েছে। যেখানে ৩০ জন কাজ করার কথা, সেখানে ছয় থেকে সাতজন কাজ করেন। এতে তাদের ওপর বাড়তি চাপ পড়ে, আর কাজ পুরোপুরি সম্পন্ন করা সম্ভব হয় না।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট মো. শহীদ উল্ল্যাহ, স্টেশন ম্যানেজার মনিরুজ্জামান মনির, স্টেশন মাস্টার আবু জাফর মজুমদারসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X